করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ইংল্যান্ডে কঠোর বিধিনিষেধ
মেডিভয়েস ডেস্ক: দ্বিতীয় দফায় করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় ইংল্যান্ডে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। দেশটিতে লকডাউনের তিন স্তরের বিধি-নিষেধ আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, যা আগামী বুধবার থেকে কার্যকর হবে।
মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে সোমবার হাউস অব কমন্সে এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।
দ্বিতীয় দফায় দেশজুড়ে লকডাউন জারি করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এতে দেশের অর্থনীতি ও শিশুদের স্কুলে যেতে না পারায় শিক্ষার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
চলমান করোনা মহামারিতে জীবনাচরণের পরিবর্তনে মানুষের জীবন বাঁচানোর প্রমাণ মিলেছে বলেও এ সময় জানান তিনি।
তিন স্তরের বিধি-নিষেধের বিষয়টি ব্যাখ্যা করে বরিস জনসন বলেন, কিছু অঞ্চলে মাঝারি মাত্রার বিধি নিষেধ আনা হবে। এ অবস্থা দেশের বেশিরভাগ অঞ্চলে কার্যকর হতে পারে।
যেভাবে কার্যকর হবে তিন স্তরের বিধি-নিষেধ
তিনি জানান, মাঝারি মাত্রার বিধি-নিষেধে করোনা মোকাবিলায় দেশের বর্তমান পদক্ষেপ এবং ছয় জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা এবং রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
এছাড়া উচ্চ মাত্রার বিষি-নিষেধের আওতায় এক বাড়ি থেকে অন্য বাড়িতে সংক্রমণ রোধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় কোনও পরিবারের ঘরোয়া অনুষ্ঠানে প্রতিবেশিরা অংশ নিতে পারবেন না।
এছাড়া স্থানীয় বিধি-নিষেধের আওতাভুক্ত এলাকাগুলোর বেশিরভাগই সর্বোচ্চ মাত্রার বিধি-নিষেধের অন্তর্ভুক্ত হবে। এতে ঘরোয়া অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি বাগানেও জমায়েত হতে পারবেন না। এসব এলাকায় সব ধরনের বার এবং পাব বন্ধ থাকবে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন